
অপদার্থের রোজনামচা (BENGALI STORY AND POETRY)
অপদার্থের রোজনামচা একটি বাংলা ভাষার পডকাস্ট, যেখানে নতুন ও পুরনো লেখকদের লেখা গল্প ও কবিতা পড়া ও শোনা যায়। সমাজ ও কাছের মানুষের চোখে যাদের 'অপদার্থ' বা 'good for nothing' বলা হয়, তাদের দৈনন্দিন জীবনের টুকরো ছবি এখানে তুলে ধরা হয়। বিভিন্ন লেখকের চিন্তাভাবনা অন্য আঙ্গিকে উপস্থাপনের একটি প্রচেষ্টা এটি। ভালো লাগলে শ্রোতারা পাশে থাকতে পারেন।
Episodes

Episode : 41 - অপেক্ষা । কলমে ও কন্ঠে : অপদার্থ ।
এক অন্তহীন অপেক্ষার গল্প।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Eposode- 40: অনিরুদ্ধ । কন্ঠে - পারমিতা প্রামানিক । কলমে - অভিষেক কর।
Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode : 38 ব্যর্থতা : কলমে - অভীক রায়। কন্ঠে : অপদার্থ।
সময়ের সাথে ব্যর্থতা র সংজ্ঞা বদলে যায়।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 37 : শেষ বসন্ত । কলমে : সালেহ্ মজুমদার। কন্ঠে : অপদার্থ।
একটি শেষ হয়ে যাওয়া বসন্তের গল্প।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 36: ঘুম । কলমে : অভীক রায়। কন্ঠে : অপদার্থ।
একটি অন্যরকম উপস্থাপন।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 34 : একা । কলমে : অভীক রায় । কন্ঠে : অপদার্থ
একা থাকার গল্প।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 33: Depression । কলমে : কৃপা বসু। কন্ঠে : অপদার্থ।
Depression এ হার না মানার গল্প।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 32: কথা। কলমে : অভীক রায়। কন্ঠে : অপদার্থ।
সামান্য একটা কথা, অথচ দেখ তোমাকে দিয়ে বলাতে পারলাম না।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 31: অসুখ । কলমে: অভীক রায়। কন্ঠে: অপদার্থ।
মিথ্যে বলাটা কি একটা অসুখ? অভীক রায় এর লেখা অসাধারণ একটি অনুগল্প।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 30: চোখ ।। কলমে : রুদ্র গোস্বামী। কন্ঠে : অপদার্থ
শুনে দেখুন আশা করি ভাল লাগবে।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 29: প্রথম অধ্যায়। কলমে: অনুব্রতা গুপ্ত। কন্ঠে: পারমিতা।
অনুব্রতা গুপ্তর কলমে একটি অন্যরকম লেখা।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 27: হঠাৎ দেখা। রবীন্দ্রনাথ ঠাকুর। কন্ঠে: অপদার্থ।
রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনো দিন....Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 26: বিচ্ছেদ। কলমে : সৌরভ মিত্র। কন্ঠে : অপদার্থ।
বিচ্ছেদের পর ভালো থাকার গল্প। শুনে দেখুন আশা করি ভাল লাগবে।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 25: দেখা হল বছর চারেক পর : কলমে : সৃজা ঘোষ। কন্ঠে : পল্লবী কুন্ডু।
একটি অন্যরকম উপস্থাপন। আশাকরি ভাল লাগবে।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode : 24 তিন বছর পর - কলমে: কৃপা বসু। কন্ঠে: অর্চিতা ও অপদার্থ। গানে: রত্নদীপ।
তিন বছর পর। হঠাৎ দেখা ট্রাফিক জ্যাম এ। তারপর কি হল? জানতে হলে গল্পটা সবটা শুনতে হবে।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 22 : শেষ তাকে দেখেছি কখন? কলমে : বর্ণালী মিত্র। কন্ঠে : অপদার্থ।
#শেষ_তাকে_দেখেছি_কখোন??? #বর্ণালী সে আমার প্রতিবেশী ছিলো , একলা থাকতো , দামী চাকরি করতো । ফেসবুক ,ইন্সটা দাপিয়ে বেড়াতো রঙিন স্বাধীনচেতা ফুরফুরে প্রজাতির মতো । আজ এই ফুডচেনে তো কাল ওই পাবে , পরশু বন্ধুর পার্টিতে ওয়াইনের গ্লাস হাতে । শুধু বন্ধু আর বন্ধু !! প্রতিবেশীরা বলতো অসম্ভব অহংকারী , কথাই বলে নি কখনো , বলে ও না কখনো । কেউ কেউ আবার বলতো কি জানি বাবা এতো খুশি আসে কোথা থেকে ?? তবে আমি

Episode 21 : গীতবিতান: নন্দনা ও রণজয়ের গল্প-পন্ঞ্চম পর্ব। কলমে :অভিষেক কর।কন্ঠে :অর্চিতা ও অপদার্থ।
রণজয়— খেয়ে আসো যাও। জানি ইচ্ছা করবে না, মনে হবে ভাতের থালা ছুঁড়ে ফেলি দাও... তবু জেনো নিজের ইচ্ছেপূরণের চেয়ে খাওয়ার নষ্ট না করার দায়িত্ব তোমার আজ অনেক বেশি। এইসময় যখন অনেক মানুষ অর্ধেকপেট খেয়ে ঘুমোতে যাচ্ছে! যাতে পরের দিনের চালটা বাঁচাতে পারে! সেই তখন তোমার খাবারের উপর দুঃখবিলাসিতা মানায় না। নন্দনা— ও চলে গিয়েও এত কষ্ট দিচ্ছে কেন? আমি তো ওর সাতে-পাঁচে থাকি না! ওকে ফোন করিনা, মেসেজ করি না, ওর সা

Episode 20 : গীতবিতান। নন্দনা ও রণজয়ের গল্প-চতুর্থ পর্ব। কলমে :অভিষেক কর। কন্ঠে: অর্চিতা ও অপদার্থ।
#গীতবিতান_২৬ নন্দনা— ভেরী গুড মর্ণিং... ঘুম কেমন হলো? রণজয়— ঘুমাইনি। সারাক্ষণ তোমার মেসেঞ্জার প্রোফাইলের দিকে তাকিয়েছিলাম। এখন চোখ জ্বালা করছে। হারিয়ে গিয়ে কেউ ফিরে আসলে, তাকে হারিয়ে ফেলার ভয় আর দ্বিগুণ বেড়ে যায়। নন্দনা— যে নিজে অনেককিছু হারিয়েছে, সে অন্যকাউকে হেরে যেতে দেয়না। আমি তো নিজে এসে ধরা দিয়েছি রণজয়... রণজয়— জানি নন্দনা, তবু এই ভয় হওয়া ভালো। এই ভয়টা যতদিন থাকবে, ততদিন তোমাকে সহজলভ্য

Episode 19: গীতবিতান। নন্দনা ও রণজয়ের গল্প - তৃতীয় পর্ব কলমে :অভিষেক কর। কন্ঠে: অর্চিতা ও অপদার্থ।
#গীতবিতান_২৫ নন্দনা— আছেন? রণজয়— ব্লক করে দিয়েছিলে! কোথাও ছিলে না, না ফোন, না ফেসবুক না হোয়াট্স্যাপ... কখনও এতটা পাগলামি করিনি জানো! মায়ের ফোন নম্বর দেবো? মা বাধ্য হয়ে আমাকে মারধর করছিল, তবু আমি একটা শব্দ সেদিনের পর থেকে কারোর সাথে বলিনি। লকডাউনের জন্য বাড়ি থেকোও বেরোনো যায় না যে কিছুক্ষণের জন্য কোথাও নিরূদ্দেশ হয়ে জোরে-জোরে কান্নাকাটি করি... ভালবাসতে পারোনি ঠিক আছে,তবে অপরাধটা জানিয়ে যেতে পারতে

Episode 18: আলাপ। কলমে : সূর্য। কন্ঠে : অর্চিতা ও অপদার্থ।
🍀 - আচ্ছা! এই এতখানি পথ আপনি একা একা যাবেন! - কেন! কারও সঙ্গী হওয়ার কথা ছিলো বুঝি! - নাঃ। মানে যদি আমি যেতে চাই! সঙ্গে! - বারণ কী করেছি কখনো! - নাঃ। তবে কখনো ইচ্ছাপ্রকাশ'ও তো করেননি... - এই বুঝিয়ে বলাটা আমার দ্বারা হয়ে ওঠে না কোনোকালেই। - আর যদি আজ আমিও মুখ ফুটে না বলতাম! - আমার একা একা ফিরতে তো ভয় করে না কখনোই! - আচ্ছা! আর আমার উপস্থিতিটুকু! সেটার বুঝি কোনো মূল্য নেই! - আছে তো। আমার তো এর আগে

Episode 17: গীতবিতান । নন্দনা আর রণজয়ের গল্প । দ্বিতীয় পর্ব। অর্চিতা ও অপদার্থ।
#গীতবিতান_২৪ রণজয়— যখন তোমার রবীন্দ্রনাথ মুক্তি দিতে পারেন না, কান্না থামাতে পারেনা... তখন কী করো? নন্দনা— ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ে সেইগুলোই স্বপ্ন দেখি যেগুলো বাস্তবে আশা করি কিন্তু পেয়ে ওঠা হয়না রণজয়— স্বপ্ন ভেঙে গেলে তো আরো বেশি কষ্ট হয়! বাস্তবে ফিরলে আর বেশি ব্যথা লাগে। নন্দনা— আমি যে সেটা স্বপ্ন জেনেই দেখি। আগে থেকেই মেনে নিই যে সেটা ভেঙে যাবেই, বাস্তবের মানুষগুলো মিথ্যে প্রতিশ্রুতিতে বাঁ

Episode 16: মৃতদেহ । অভীক রায় । অপদার্থ
একটু অন্যরকম একটি উপস্থাপন। ভালো লাগলে পাশে থাকবেন।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 15: কবিগুরু । অভীক রায়। অপদার্থ।
ছোট একটা আটফুট বাই দশফুটের ঘর। দেওয়ালের শরীর থেকে চুনের আস্তরণ খসে গিয়েছে অনেক জায়গায়। মেঝের উপর বসে আছে দশ-বারোজন তরুণ তরুণী। একটা পুরোনো সিলিং ফ্যান প্রায় না ঘোরার মতো ঘুরছে। এরই মধ্যে ফতুয়া আর পায়জামা পরা এক মাঝবয়সী ভদ্রলোক হারমোনিয়াম নিয়ে এসে বসলেন। গালে দাড়ি, উস্কোখুস্কো চুল। স্ত্রী মারা যাওয়ার পর একমাস গান শেখাননি কাউকে। ঘামে ভিজে যাচ্ছে ফতুয়ার পিঠ। হারমোনিয়ামের রিডে আঙুল চালা

Episode 14: না বলা কথা । দেবজ্যোতি রায়। অপদার্থ।
যে কটা কথা❤️ :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: "এভাবে নিভেছে কথা, নিরবতা ছড়িয়েছে ধীরে, ভালবাসা পায়নি কেউ, হেরে যাওয়া মৃতের শরীরে।" আমাদের সব সময় কিছু কথা বাকি থেকেই যায়। বলতে পারিনা। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি, কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, যে কটা কথা আমাদের সব থেকে কাছের, আমাদের সব সময়, সেই সব কথা গুলো বাকি থেকে যায়। বলতে পারিনা। ভীষণ স্পর্ধার প্র

Episode 13: গীতবিতান - নন্দনা ও রণজয়ের গল্প। প্রথম পর্ব । কলমে: অভিষেক কর। অর্চিতা ও অপদার্থ।
#গীতবিতান_২৩ নন্দনা— চলুন প্রেমটা করি রণজয়— করছিই তো। নন্দনা— না ঠিক এমন না... সবাইকে জানাতে হবে, একসাথে ছবি দিতে হবে, রিলেশনশিপ স্টেটাস রণজয়— ভালোবাসো? নন্দনা— ভয় পাচ্ছেন? এই তো এতদিন এত বাতেলা দিলেন, কী হলো? রণজয়— কী হয়েছে তোমার? কী হয়েছে? নন্দনা— সবটা অধিকার ছিনিয়ে নিল... ওই ছবিগুলোই তো শেষ সম্বল ছিল, স্মৃতিগুলো তো আমারও ছিল বলুন! এখন বারণ করে দিল! বললো ওর ছবি যেন আমি আর ব্যবহার না করি।

Episode 12: বৃদ্ধ ছায়া । অভীক রায় । অপদার্থ।
"কী করো তুমি? সারাদিন বাড়িতে বসে থাকো আর খাও"— এহেন অপমান সহ্য করতে না পেরে যাঁরা সারাজীবনের মতো হারিয়ে গেছিলেন, তাঁরা নেমে আসবেন কাল ভোরে। ধূ-ধূ বাস-স্টপ, নিস্তব্ধ রাজপথ, জনশূন্য পার্ক বা ঝাঁপ বন্ধ করা চায়ের দোকানে ইতস্তত ঘুরে বেড়াবে তাঁদের বৃদ্ধ ছায়া। শহরের মানচিত্রে সেইসব ছায়াদের অগোছালো চলাচল চোখে পড়বে শুধু বিড়াল আর চড়ুই পাখিদের। ঘোরাফেরা শেষ হলে একসময় তাঁরা রওনা দেবেন যে যার নিজের

Episode 11: চিঠি । অভীক রায়। অপদার্থ
হাতেগোনা যে ক'জন মানুষের সাথে আমার ভীষণ কথা বলতে ইচ্ছে করে, তাদের মধ্যে তুই একজন। ডাকবাক্সে জমা হওয়া চিঠির মতো সাধারণ কিন্তু জরুরি। আমি ভালো আছি। যতটা ভালো থাকতে বলেছিলি, সম্ভবত তারচেয়েও। গতসপ্তাহে অফিস পিকনিক ছিলো। সবকটা ছবিতেই দেখতে পেয়েছি আমার দাড়ি কামানো হাসিমুখ। শুধু ল্যান্সডাউন রোডের ওইসব আলো ঝলমলে সন্ধেবেলাগুলোর জন্য মনকেমন করে মাঝেমধ্যে। বহুদিন বাদে বাবার সাথে ভিডিও কলে কথা হলো গতকাল।

Episode 10: LunchBox (Tribute to Irfan Khan) । অভীক রায়। অপদার্থ
"আমরা সেই জিনিসগুলোর কথাই ভুলে যাই যেগুলোর সম্পর্কে কথা বলার মতো আমাদের আর কেউ থাকে না।"- সাজন ফার্নান্ডেজ।মুম্বাই শহরের এক বেসরকারি অফিসের ছোট্ট একটা ডেস্ক। ক্লেইমস ডিপার্টমেন্ট। গাদা গাদা ফাইলের মাঝে বসে, মাথা গুঁজে ক্যালকুলেটর টিপে যাচ্ছেন; চশমা পরা কাঁচা পাকা চুলের এক ভদ্রলোক। এই অফিসের সাথে তাঁর সম্পর্ক পঁয়ত্রিশ বছরের। অবশ্য আর কিছুদিন বাদে স্বেচ্ছায় অবসর নিয়ে ভদ্রলোক চলে যাবেন নাসিকে। প

Episode 9: ঝড় । কৃপা বসু। অপদার্থ।
ঝড় হলেই এককালে মুখ বেঁকিয়ে চলে যাওয়া কাছের মানুষগুলোকে আঁকড়ে ধরতে ইচ্ছে করে.... হঠাৎ মেঘ ঘন করে আসা বাইরের ঝড়ের চেয়ে বুকের গভীরে জমতে থাকা ঝড়গুলো অনেক বেশি খতরনাক হয়। টালি ভাঙা ঝড়ে মানুষ ভয় পায়, সাবধান হয়, দূরে ঠেলে দেওয়া মানুষগুলোকে কাছে পেতে চায়, হন্তদন্ত ফোন করে "কোথায়! ছাতা নিয়ে বেরিয়েছো? সাবধানে বাড়ি ফেরো"... গাল ফুলিয়ে পাক্কা দুদিন কথা না বলা মানুষটাকেও মেসেজ করে "বাড়িতে থাকিস, বাইরে

Episode 8: ঈশ্বর । কৃপা বসু। অপদার্থ
যে মানুষটাকে ঘিরে যত বেশি ভিড় বাড়ে, সেই মানুষটা ততটাই ফাঁকা হয় ভেতর থেকে। বড্ড বেশি একাকিত্ব অনুভব করে, ফাঁকা ঘর পেলেই কান্নাকাটি করে, একটা কাঁধ খোঁজে যেখানে ভেঙে পড়া যায়, কিন্তু আফসোস গোটা জীবন খুঁজেও সেই কাঁধ পায় না কোথাও.... এত ভিড়, এত আলো থাকে মানুষটার চারিদিকে, যে সবাই ধরেই নেয় এই মানুষটার কখনো মনখারাপ হতে পারে না, এই মানুষটার জীবনে কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই, কোনো আক্ষেপ নেই.... এবং যেহ

Episode 7 : টিপ। অভীক রায়। অপদার্থ।
যদি কেউ কোনদিন, নিজে থেকে, এগিয়ে এসে জানতে চায় আমার ব্যাপারে। সেদিন তাকে দেখাবো এই মানিব্যাগ, আর বলব। "এই টিপ দুটো যার, যদি পারেন তাকে গিয়ে বলবেন, আমার আর তাকে মনে নেই, আমার আর কিছুই মনে নেই।"Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 6: ভালোবাসা । অভিষেক কর। অপদার্থ
কতটা ভুল হয়ে গেলে প্রেম ভেঙে যায়? জানা নেই। জানলে বোধহয় আজও কথা হতো, টুকিটাকি ঝগড়া হতো, ঝগড়া শেষে মান ভাঙতো, দেখা হতো... ভুলগুলো জানলে, প্রেম মুচকাতো তবু ভাঙতো না। বোধহয়। কতটা দোষী হলে ভালবাসার মানুষকে আর ছুঁতে পারা যায় না? তার কন্ঠ শোনা যায় না? তার সদ্যোজাত ছবিদের স্নেহ করা যায় না? জানি না গো। জানলে এমন কুঁকড়েকুঁকড়ে মূর্ছা গিয়েও তোমার সহানুভূতি পাওয়া হয়না! এক ঘাট জলে গলা-পর্যন্ত চুবেচুবে মিন

Episode 5: একটি হৃদয় ছুঁয়ে যাওয়া বাংলা কবিতা। দেবারতি গোস্বামী।
একটি অন্যরকম প্রচেষ্টা।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 4 : একটি ভিন্ন স্বাদের প্রেমের কবিতা। অনুব্রতা গুপ্ত।
অন্যরকম উপস্থাপন।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 2: একটি অন্যরকম প্রেমের কবিতা। অনুব্রতা গুপ্ত।
একটু অন্যরকম উপস্থাপন।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.

Episode 1 :কোয়ারেন্টাইন। পারমিতা ও অপদার্থ।
একটু অন্যরকম একটি উপস্থাপন।Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.
Recommended

Shri Ram Bhakt Hanuman

Saam Daam Dand Bhed

Books can talk

9Natree Hindi

Bhajan - Sant Shri Asharamji Bapu Bhajan

Ramayan – The Eternal Journey

Sunday Brunch with Kamiya Jani

Jokes In Hindi

Teluguone Daily News

कृषि की धड़कन - The Agri Pulse

Babamandal

Chinmaya Mission - Gita, Upanishads and Ancient Knowledge